আসানসোলের বারাবনির বুথে উত্তেজনা। বাবুল সুপ্রিয়কে আটক তৃণমূল কর্মীদের৷

আজ রাজ্যের ৮ টি লোকসভা কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। বিভিন্ন স্থান থেকে উত্তেজনার খবরের মাঝেই আসানসোলে উত্তজেনা ছড়ায় সেখানকার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে কেন্দ্র করে।

আসানসোলের বারাবনির এক বুথে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর সেখানে বাবুল সুপ্রিয় পৌঁছে বিজেপি এজেন্টকে বুথে ঢোকালে সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে বাবুল সুপ্রিয়-র কথা কাটাকাটি হয়। আর তারপরই বাবুল সুপ্রিয়-র গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা।

ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এরপর তৃণমূল কর্মীরা বাবুল সুপ্রিয়-র গাড়ির কাঁচ ভাঙতে উদ্যত হলে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে তাদের সংঘাত বাঁধে। সংঘাতে আহত হন বেশ কিছু তৃণমূল কর্মীরা। এরপর যদিও সিআরপিএফ জওয়ানরাই বাবুল সুপ্রিয়কে নিরাপত্তা দিয়ে সেই স্থান থেকে বের করে দেন৷ তৃণমূল কর্মীদের অভিযোগ, বাবুল সুপ্রিয় তাদের গায়ে হাত তুলেছেন৷ ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের নিকট হতে রিপোর্ট চেয়েছেন নির্বাচন কমিশন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর