- Home
- West Bengal
- বীরভূমের সাঁইথিয়ায় ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়ার কোমা হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়ায় সকাল সকাল৷ সাধারণ ভোটাররা সকাল সকাল তাদের ভোট দিতে এসে লাইনে দাঁড়ালেও তাদের ভোট দিতে দেওয়া হচ্ছিলনা বলে অভিযোগ৷
স্থানীয় বাসিন্দারা জানান যে, ভোট দিতে লাইনে দাঁড়ালেও তাদের ভোট দিতে দিচ্ছিলেন না তৃণমূলের দলীয় কর্মীরা। এমনকি ভোট আটকাতে তাদের থেকে ভোটার কার্ড অবধি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ৷
সাধারণ ভোটাররা জানাচ্ছেন যে, ভোট না দিতে তাদের রীতিমতো ভয় দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা৷ এরপর স্থানীয় ভোটাররা একজোট হয়ে বিক্ষোভ শুরু করলে ধীরে ধীরে পিছু হঠে সেই বাঁধাদানকারী দলীয় কর্মীরা। এরপর পুলিশ বাহিনীর হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর ভোটাররা তাদের ভোটার কার্ড ফিরে পান। এবং পুনরায় ভোট গ্রহন শুরু হয়।
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর