পর্যটক নিয়ে গাড়ি ভরা তিস্তায়৷ মর্মান্তিক দুর্ঘটনা।

পর্যটক নিয়ে গাড়ি গিয়ে পরলো ভরা তিস্তায়৷ এখনও অবধি খোঁজ পাওয়া যায়নি গাড়ি চালক এবং গাড়িতে থাকা দুজন পর্যটকের৷ চলছে তল্লাশি।

 

আজ সিকিমে যাওয়ার পথে সেবকের নিকটে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা তিস্তার খাদে পরে যায় একটি গাড়ি। গাড়িটিতে চালক কদম রায় ছাড়াও ছিলেন দুজন পর্যটক।

সূত্রের খবর, গাড়িতে থাকা দুজন পর্যটক ছিলেন রাজস্থানের জয়পুরের৷ তাদের নিয়েই সিকিম যাচ্ছিলেন চালক কদম রায়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পরে চায় রাস্তার পাশে থাকা ভরা তিস্তায়৷ এই মুহূর্তে পাহার সহ গোটা উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলায় ফুলেফেঁপে উঠেছে পাহাড়ি তিস্তা। সম্ভবত সেই নদীতে পরেই ভেসে গিয়েছে গাড়িটি। তাই এখনও অবধি গাড়িটির খোঁজ পাওয়া সম্ভব হয়নি। শেষ পাওয়া খবরে গাড়ি এবং পর্যটকদের তল্লাশি চালাতে কালিম্পং থেকে নিয়ে আসা হয়েছে এক বিশেষ উদ্ধারকারী দল৷

আরও অন্যান্য খবর