বাংলাদেশ থেকে এবারে এই রাজ্যে ইলিশ পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এবারে বাংলাদেশের ইলিশ আর হাজির হতে পারছেনা এই রাজ্যের খাবারের পাতে৷ আর তা নিয়েই আক্ষেপের সুর শোনা গেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷
মুখ্যমন্ত্রী জানান যে বাংলাদেশলে তিস্তার জল না দিতে পারায় বাংলাদেশ ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ বন্ধু দেশ, তবে জল না থাকলেন কোথা থেকে দেওয়া হবে?
এরপরই মুখ্যমন্ত্রী বলেন যে, বাংলাদেশ থেকে ইলিশ না এলেও পশ্চিমবঙ্গে আর ইলিশের কমতি হবেনা। কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে তৈরী করা হয়েছে ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার৷ আর তাতে সফল হলে শুধু এই রাজ্যের জন্যই নয়, গোটা দেশকেই পশ্চিমবঙ্গ ইলিশ সরবরাহ করতে পারবে বলে ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷