পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে শোধ করতে হবে মাত্র সারে তিন লাখ টাকা, সৌজন্যে মুখ্যমন্ত্রী৷

এবারে অভিনব প্রকল্পের বিষয়ে ঘোষণা করলেন রাজ্য মন্ত্রী সাধন পান্ডে ৷ মিলবে মোট পাঁচ লাখ টাকা ঋণ। শোধ করার সময় তা করতে হবে সারে তিন লাখ।

 

ব্যারাকপুরের সবলা মেলা উদ্বোধন করতে এসে এই নয়া সুবিধার কথা ঘোষণা করলেন রাজ্যের ক্রেতা এবং সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে। যদিও এই সুবিধাটি পাবেন পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারাই৷

তিনি জানান যে রাজ্যে বেকার সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের। আর এই পদক্ষেপে রাজ্য সরকারের “মুক্তধারা” নাম একটি প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের করে দেওয়া হবে ব্যবসার সুযোগ৷ আর এই প্রকল্পের আওতাতেই রাজ্যের কোনো মহিলা বাসিন্দা ব্যবসা করতে চাইলে তিনি পাবেন পাঁচ লক্ষ টাকা ঋণ। পরে সারে তিন লাখ টাকা শতকরা দুই শতাংশ হারে শোধ করতে হবে এবং বাকী দেড় লাখ টাকা ভুর্তুকি দেবে রাজ্য সরকার। তবে এরজন্য অবশ্যই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হতে হবে।

আরও অন্যান্য খবর