প্রকাশিত হলো ২০১৯ এর উচ্চমাধ্যমিকের ফলাফল। এবারে পরীক্ষার ৭৪ দিন পরে হলো ফল প্রকাশ৷ এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন৷ পাশের হার ৮৬.২৯ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ৷
এবারের মেধা তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে যে এই প্রথমবার প্রথম একাদশে রয়েছে মোট ১৩৭ জন। এদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন বীরভূমের শোভন মন্ডল এবং কোচবিহার জেনকিন্স হাই স্কুলের রাজর্ষি বর্মন। এই দুজনের মোট প্রাপ্ত নম্বর ৪৯৮।






