ফের দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা৷

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে, আর কোনো দুর্নীতি সহ্য করা হবেনা, কোনো সরকারি প্রকল্প থেকে খাওয়া যাবেনা কাটমানি। তিনি আরও বলেন যে, যারা আগে কাটমানি নিয়েছেন তারা যেন তা ফেরত দিয়ে দেন৷ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই গতকাল মালদা থেকে গ্রেফতার হন রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ প্রধাণ সুকেশ যাদব। এরপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আজ ফের দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা।

 

আজ হলদিয়া থেকে বিভিন্ন দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা মিলন মন্ডল৷ মহিষাদল এবং হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ যৌথ উদ্যোগে আজ এই দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করে। অভিযোগ, দুর্নীতির পাশাপাশি প্রায় গাঁজা পাচারের সঙ্গের জড়িত রয়েছেন এই তৃণমূল নেতা।

যদিও গ্রেফতারের পর এই তৃণমূল নেতা জানান যে, তিনি এসব বিষয়ে কিছুই জানেননা। তাকে কেনো গ্রেফতার করা হলো তার উত্তরও নেই সেই তৃণমূলের নেতার নিকট৷ সেই তৃণমূল নেতার বক্তব্য যে, তাকে ফাঁসানো হয়েছে মিথ্যা অপবাদে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে এই তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল। আর সম্ভবত সেই কারণেই তাকে গ্রেফতার করানো হয়।

আরও অন্যান্য খবর