ফের বারুইপুরে ১০০০ জন তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে।

অস্বস্তিতে শাসকদল৷ লোকসভা নির্বাচনের আগে থেকে দলে যে ভাঙন শুরু হয়েছিল তা এখনও অব্যহত। প্রায় রোজই রাজ্যের বিভিন্ন স্থানের শাসকদল সহ অন্যান্য দলের নেতা কর্মীরাও বিজেপিতে যোগ দিয়ে বিজেপির শক্তি বাড়িয়ে চলেছেন৷ শাসক দলের হাতছাড়া হয়েছে ভাটপাড়া, দার্জিলিং পুরসভা সহ মোট তিনটি পুরসভা৷ তবে এখানেই শেষ নয়। আরও পুরসভা বিজেপির দখলে আসতে চলেছে বলে জানিয়েছেন মুকুল রায়৷

 

এহেন পরিস্থিতিতে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে ফের গতকাল ১০০০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে৷ এদিন বারুইপুরের বিজেপি কার্যালয়ে সভাপতি সুনীপ দাস দলীয় পতাকা তুলে দেন রাজপুর – সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শতাধিক তৃণমূল কর্মীদের হাতে৷ ফলে যথেষ্টই অস্বস্তিতে শাসক দল৷

রাজ্য বিজেপি নেতৃত্বদের মতে তৃণমূলের শাসনে রাজ্যে গণতন্ত্র লোপ পেয়েছে৷ তাই মানুষ অতিষ্ঠ হয়ে যোগ দিচ্ছেন বিজেপিতে৷ ভবিষ্যতে এই যোগদানের সংখ্যাও আরও বাড়বেন বলে জানান তারা৷

আরও অন্যান্য খবর