বিজেপি – তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চাপাডাঙ্গা।

ফের বিজেপি – তৃণমূল এই দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো চাপাডাঙ্গা। গতকাল রাতে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ সভাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা৷ প্রথমে হাতাহাতি শুরু হলেও এরপর সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে। গুরুতর আহত হন মোট ৭ জন। তাঁরা সবাই স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন৷

 

বিজেপির তরফে অভিযোগ আনা হয় যে, সভা শেষে তাদের কর্মীরা বাড়ি ফেরার সময় হঠাৎই তাদের ওপর অতর্কিতে হামলা চালায় কিছু তৃণমূল কর্মী। এরপরই দুদলের সংঘর্ষ বাঁধে। বিজেপির বেশ কিছু কর্মী এতে আহত হয়েছেন বলে খবর।

অপরদিকে তৃণমূলের তরফে বিজেপির এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে, সভা চলাকালীনই ঝমেলা বাঁধায় বিজেপি কর্মীরা৷ তারা আসলে উন্নয়নের কাজ হতে দিতে চাননা৷ তাই এই সভা ভেস্তে দেওয়ার পরিকল্পনা নেয় তারা৷ আর তাতেই বাঁধে এই সংঘর্ষ।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও এখনও উত্তেজনা রয়েছে সেই এলাকায়৷ এলাকার পরিবেশ হয়ে রয়েছে থমথমে৷

আরও অন্যান্য খবর