এবারে রাজনৈতিক সংঘর্ষে আহত হলো এক ৬ বছরের শিশু। আজ সকাল থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূলের মধ্যে৷ শুরু হয় এলাকায় ব্যাপক বোমাবাজি। তাতেই জখম হয় এক ৬ বছরের শিশু।
আজ সকাল থেকেই দুই রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর সদর ব্লকের খাঁগাড়ডিহি। শুরু হয় বোমাবাজিও৷ সেসময় তার নিকটেই এক স্কুলে চলছিল পঠনপাঠন। বোমাী শব্দ পেয়ে সেই স্কুল থেকেই বেড়িয়ে আসে এক ৬ বছরের শিশু। সেসময়ই বোমার আঘাতে জখম হয় সেই শিশু। আঘাত লাগে পায়ে।
এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আহত শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন শিশুটি। অপরদিকে বিজেপির তরফে অভিযোগ আনা হয়েছে যে তৃণমূল কর্মীরাই তাদের লক্ষ্য করে বোমা ছুড়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷