রাজ্যে বিজেপির বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শাসক দল। তবে সেই নিষেধাজ্ঞা গায়ে মাখছেনা বিজেপি৷ তাই বিজয় মিছিলের নাম পরিবর্তন করে তা অভিনন্দন যাত্রা নাম দিয়ে চলছে বিভিন্ন স্থানে বিজেপির মিছিল৷ আর সেই মিছিল ঘিরেই এদিন রণক্ষেত্র হয়ে উঠলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর।
এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাই আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বুনিয়াদপুর, কুশমন্ডি এবং গঙ্গারামপুরে অভিনন্দন যাত্রা শুরু করে বিজেপি। আর সেই মিছিল পুলিশ আটকাতে গেলেই বাঁধে বিপত্তি৷






