ব্যতিক্রমী চিত্র। এবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ২০০০ কর্মীর।

লোকসভা নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছিল দলবদল। কিন্তু লোকসভা নির্বাচনের পরে যেন রাজ্যে দলবদলের হিড়িক পরে যায়। দলে দলে তৃণমূল কর্মীরা যোগ দিতে থাকেন বিজেপিতে। তৃণমূলের হাতছাড়া হয় একাধিক পুরসভা এমনকি জেলা পরিষদও৷

 

এরই মধ্যে ব্যতিক্রমী চিত্র ধরা পরলো নানুরে। এবারের লোকসভা নির্বাচনে যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের নানুর। বিজেপির হাতে আক্রান্ত হতে হয়েছিল তৃণমূলের৷ সেই স্থানেই গতকাল প্রায় ২০০০ বিজেপি কর্মী আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তৃণমূলে।

শাসকদলের এই জয়ে কৃতিত্ব যার, তিনি হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল৷ তাঁর হাত ধরেই গতকাল প্রায় ২০০০ জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে৷ বর্তমান অবস্থায় দাঁড়িয়ে এই যোগদান তৃণমূলের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও অন্যান্য খবর