এই রাম নাম নিয়ে ঘটনার সূত্রপাত চন্দ্রকোণা সভায় যাওয়ার সময়। সেই সভাতে যাওয়ার সময় মমতা ব্যানার্জির কনভয়ের সম্মুখে এসে তিন যুবক ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেয়৷ সেই ধ্বনি শুনেই সেই তিন যুবককে পুলিশ দিয়ে আটক করান মুখ্যমন্ত্রী৷ এরপরই রাজ্য বিজেপি নেতৃত্ব এমনি মোদী-শাহ প্রমুখ বিজেপি নেতারা বলতে থাকেন যে, রাম নাম নিলেই মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জেলে ঢোকাচ্ছে। সেখান থেকে এই রাম নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার সূত্রপাত৷
এরপর রাজ্যে হয়ে গেলো লোকসভা নির্বাচন৷ নির্বাচনে তৃণমূলের দূর্গ কাঁপিয়ে ১৮ টি আসন দখল করে নিলো বিজেপি৷ এরপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম নাম নিয়ে নিশানা করলেন বিজেপি-র এক নেতা।







