রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে ফের বিতর্ক রাজ্যে।

রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিল করা রাজ্যে নতুন কিছু নয়। গতবারও এমন অস্ত্র মিছিল দেখা গিয়েছিল রাজ্যের বিভিন্ন স্থানে। এবারেও সেই একই ভাবে গত শনিবার হাওড়ার ডবসন রোডে দেখা যায় অস্ত্র মিছিল। যা নিয়েই ছড়ায় বিতর্ক।

রামনবমী উপলক্ষে আজ হাওড়ার হিন্দু খটিক সমাজের সদস্যরা বের করেছিলেন এক অস্ত্র মিছিল। মিছিলে প্রাপ্ত বয়স্কদের হাতে প্রথমে অস্ত্র থাকলেও হঠাৎ-ই দেখা যায় যে সেই অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে কিছু নাবালক শিশুদের হাতে। এই ঘটনার পরই স্থানীয়দের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরেন হিন্দু খটিক সমাজের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ এভাবে শিশুদের হাতে অস্ত্র তুলে দিলে তাদের মানসিকতায় নেতিবাচক দিকটির প্রভাব পরতে পারে৷ স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ যে পুলিশ সম্মুখে থাকলেও তারা এই ঘটনা না রুখে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখেছেন।

প্রসঙ্গত, এর পূর্বেও এমন ঘটনার সাক্ষী থেকেছিল রাজ্যবাসী। নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই অস্ত্র নিয়ে মিছিলে মেতে উঠেছিলেন বজরং দল, হিন্দু খটিক সমাজের মতো কিছু দলের সদস্যরা। যদিও এবারে হিন্দু খটিক সমাজের সভাপতি বিবেক বাবু জানিয়েছেন যে তারা প্রশাসনের থেকে অনুমতি নিয়েই এই অস্ত্র মিছিল বের করেছিলেন তথাপি শিশুদের হাতে এসব ঘাতক অস্ত্র তুলে দেওয়ার ঘটনাটিতে বিতর্ক রয়েই যাচ্ছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর