EXIT POLL সমীক্ষায় এবারে বাংলায় শক্তি কমার আশঙ্কা তৃণমূলের৷

গতকাল সন্ধ্যে ৬ টা নাগাদ শেষ হয় সপ্তম তথা শেষ দফার ভোট৷ এরপরই বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমগুলোতে প্রকাশ হতে থাকে লোকসভ নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী যেমন বলা হচ্ছে যে, দেশে ফের আসতে চলেছে মোদী সরকার। তেমনি বাংলাতেও মিলেছে সেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত।

 

বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক বৈদ্যুতিন মাধ্যমগুলির প্রায় প্রত্যেকটির সমীক্ষায় দেখা গিয়েছে যে, এবারে গেরুয়া ঝড়ে বাংলায় শক্তি কমে যেতে পারে তৃণমূলের শক্তি৷ পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে মোটামুটি ২৫ বা তার চেয়ে কিছু বেশি আসনে জয়ী হতে পারে তৃণমূল। কিন্তু এবারে বাংলার প্রায় ১৬ বা তার চেয়ে বেশি আসন পেতে চলেছে বিজেপি, যা গতবারের তুলনায় বেশ অনেকটাই বেশি। অপরদিকে বুথ ফেরত সমীক্ষা অনুসারে এবারে কংগ্রেস পেতে পারে বাংলায় ১ টি অথবা ২ আসন। এবং বাম এবারে কোনো আসন পাচ্ছেনা বলেই দেখা গিয়েছে সমস্ত বুথ ফেরত সমীক্ষাগুলোতে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ৩৪ টি আসনেই জয় লাভ করেছিল তৃণমূল। বিজেপির নিকট আসন সংখ্যা ছিল মাত্র ২। অপরদিকে কংগ্রেসের নিকট আসন ছিল মোট ৪ টি। এবং সিপিএম এর নিকট ছিল ২ আসন। সেখানে গতকালের বুথ ফেরত সমীক্ষাগুলোতে এটি বেশ স্পষ্ট যে এবারে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বেশ খানিকটা শক্তি ক্ষয় হতে চলেছে তৃণমূলের৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর