প্রতিবছরের মতো এবছরও ধর্মতলায় শহিদ দিবস পালন করছে তৃণমূল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ধর্মতলার সভাস্থলে হাজির হচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ থেকেও সভায় উপস্থিতির হার চোখে পরার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। আর তার মধ্যেই চলছে সভায় উপস্থিত কর্মী সমর্থকদের জন্য খাওয়ার ব্যবস্থা তথা মাংস রান্না।






