সেন্ট জেভিয়ার্সের ছাত্র ঋষিক-এর মৃত্যুতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

গত শুক্রবার হিন্দমোটর – উত্তরপাড়ার রেললাইনের মাঝে উদ্ধার হয় সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া ঋষিক কোলের মৃত দেহ৷ এরপরই পুলিশ মৃত পড়ুয়ার মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

 

তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এসেছে মৃত পড়ুয়ার একটি সুইসাইড নোট। যেখানে লেখা রয়েছে যে, সিঙ্গুর থেকে কলকাতা এসে সে মানিয়ে নিতে পারছেনা। বাংলা মিডিয়ামের ছাত্র হওয়ার বন্ধুদের সঙ্গে ইংরাজিতে কথপোকথনে তাঁর সমস্যা হচ্ছে। এছাড়াও তার মনে হয়েছে যে তাঁর এখান থেকে সে ফিরতে পারবেনা কারণ তাঁর বাবা ইতিমধ্যেই এই কলেজে ভর্তির জন্য ৫০-৬০ হাজার টাকা খরচা করো ফেলেছে।

সুইসাইড নোটে এই কথা পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই ভাবছেন। তবে ঋষিকের শিক্ষক, পরিবারের লোকজন এবং প্রতিবেশিদের মতে ঋষিক এমন ধরণের ছেলে নয় যে শুধুমাত্র ইংরাজিতে দুর্বল হওয়াতে সে আত্মহত্যা করবে। এর পেছনে কলেজের কোনো র‍্যাগিং কান্ড থাকতে পারে বলে ধারণা তাদের।

যদিও এই বিষয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের বক্তব্য যে, সেখানে র‍্যাগিং এর মতো কোনো ঘটনা ঘটেনা। এছাড়া ঋষিক মাত্র দুদিন ক্লাস করেছিল তাঁর মধ্যেই তাঁর আত্মহত্যাটি অপ্রত্যাশিত। কলেজ কর্তৃপক্ষের পক্ষে তাঁর সমস্যাটা এই দুদিনের মধ্যেই বোঝাটা সম্ভব ছিলনা৷ তদন্ত এখনও জারি রেখেছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment