একটি পশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের সঙ্গেও যোগ রয়েছে এই পশু পাচার চক্রের। এই খবর পাওয়ার পরই তৎপর হয়ে উঠেছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা।
জানা যায় বেশ অনেকদিন আগেই ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকদের নিকট খবর এসেছিল যে একটা বড়ো কনসাইনমেন্ট বাংলা দেশ থেকে আসতে চলেছ বনগাঁ বর্ডার হয়ে৷ সেই খবরের সূত্র ধরেই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে খোঁজ চালাচ্ছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের একটি দল। সেসময়ই তারা পাকরাও করেন একটি স্করপিও গাড়ি। সেই গাড়ি তল্লাশি চালাতেই বেড়িয়ে আসে একটি সিংহ শাবক এবং তিনটি ওয়াইড হেডেড লেঙ্গুড়।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা পাচারকারীদের জেরা করে জানতে পারেন যে, বাংলাদেশ থেকে এই প্রাণীগুলোকে বর্ধমান হয়ে পশ্চিম ভারতে পাচারের ছক ছিল। এই যাত্রা পথে একাধিক বার হাতবদল হতো প্রাণীগুলো। এই ঘটনায় ইতিমধ্যেই পাকরাও করা হয়েছে এই পাচার চক্রের দুই পান্ডা এবং সেই স্করপিও গাড়ির চালককে। এই চক্রে আর কে কে জড়িত রয়েছে সে ব্যাপারে জানার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর৷