রাজ্যে ৪২ এ ৪২ এর আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। কিন্তু আদতে তা হয়নি। উল্টে ৪২ এ মাত্র ২২ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূল শিবিরকে। উল্টে ২০২১ এর আগে ২০১৯ এই ১৮ টি আসনে জয়লাভ করে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। কিন্তু তৃণমূলের এহেন অবস্থা হওয়ার কারণ কী, তা বিশ্লেষণের জন্যই আজ কালীঘাটে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷





