বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা! ১১১ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বাংলায়, দুর্গাপুজোয় আসছে বড় চমক

111 Feet Durga Idol in Bengal: দুর্গাপুজোর মহোৎসবের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। হাতে মাত্র কয়েকদিন বাকি, আর তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন দেশ-বিদেশেও এই উৎসবের ধুম পড়ে যায়। যদিও পুজো শুরু হতে এখনও তিন মাস বাকি, নদিয়ার রানাঘাট কামালপুর এলাকায় ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে (111 Feet Durga Idol in Bengal)। এখানে তৈরি হচ্ছে বাংলার সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা (Durga idol)

তিন মাস আগে থেকেই এই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর শুরু হবে ফাইবার দিয়ে প্রতিমা (Durga idol) তৈরি। প্রতিমার উচ্চতা হবে ১১১ ফুট, তবে ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে উচ্চতা কিছুটা বাড়তে পারে বলে মৃৎশিল্পীরা জানিয়েছেন (111 Feet Durga Idol in Bengal)

এত বড় প্রতিমা (Durga idol) তৈরি করতে, এলাকার প্রায় দুই বিঘার জমির উপর একটি বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে প্রায় ১০ জন সুদক্ষ মৃৎশিল্পী দিনরাত পরিশ্রম করে এই প্রতিমা তৈরি করছেন। তাদের প্রচেষ্টায় বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে। সূত্রের খবর, এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, যার উচ্চতা ছিল ৮৮ ফুট। এবার সেই রেকর্ড ভেঙে নদীয়াতে তৈরি হচ্ছে ১১১ ফুটের দুর্গা প্রতিমা (111 Feet Durga Idol in Bengal), যা কলকাতার প্রতিমার উচ্চতাকে ছাড়িয়ে যাবে।

এমন বিশাল আকারের দুর্গা প্রতিমা (Durga idol) তৈরির জন্য মৃৎশিল্পীরা অনেক প্রস্তুতি নিয়েছেন। প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে ফাইবার দিয়ে মডেলিং, প্রতিটি পর্যায়েই শিল্পীরা দক্ষতার সাথে কাজ করছেন (111 Feet Durga Idol in Bengal)। তাদের প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং এখন ফাইবার দিয়ে প্রতিমার সজ্জা শুরু হবে।

এই মহাযজ্ঞে সারা এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিনই অনেক মানুষ প্রতিমার কাজ দেখতে আসছেন এবং মৃৎশিল্পীদের কাজের প্রশংসা করছেন। নদীয়ার এই বিরাট আয়োজন দুর্গাপুজোর আনন্দকে আরও বৃদ্ধি করবে এবং মানুষের মনে চিরস্থায়ী স্মৃতি রেখে যাবে (111 Feet Durga Idol in Bengal)

RELATED Articles