ন্যক্কারজনক! ভাইফোঁটা দিতে যাওয়ার সময় ঘটল ভয়ঙ্কর ঘটনা, ৬০ বছরের বৃদ্ধাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, ধর্ষণের চেষ্টা!

রাজ্যের মহিলাদের উপর যৌন নির্যাতন, ধর্ষণ যেন দিনদিন বেড়েই চলেছে। ছোট্ট শিশুকন্যা থেকে শুরু করে বৃদ্ধা মহিলা, কেউই ছাড়া পাচ্ছেন না নির্যাতকদের হাত থেকে। এবার এক ৬০ বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এমন ন্যক্কারজনক ঘটনায় স্তব্ধ এলাকার মানুষ।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। জানা গিয়েছে, গতকাল, রবিবার ভাইফোঁটা দিতে যাওয়ার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক ৬০ বছরের বৃদ্ধা। সকাল সকাল ফোঁটা দিয়ে বাড়ি  ফিরে আসবেন ভেবেছিলেন। হেঁটেই যাচ্ছিলেন ভাইয়ের বাড়ি। সেই সময় বেগুট এলাকায় একটি পুকুর ধারে বসে নেশা করছিল হাবা ও অর্ঘ্য নামের দুই যুবক।   

জানা গিয়েছে, তারা বৃদ্ধাকে একা দেখে তাঁর পথ আটকায়। তিনি কোথায় যাচ্ছেন, এত ভোরে কেন একা বেরিয়েছেন, এমন সব প্রশ্ন করতে থাকে ওই বৃদ্ধাকে তারা। এরপর আচমকাই বৃদ্ধাকে পুকুর পাড়ের একটি নির্জন, পরিত্যক্ত ঘরে টেনে নিয়ে যায় তারা। শুরু হয় যৌন নির্যাতন। সেখানে পুকুরের মালিক চলে আসেন সেই সময়। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে ছুটে যান তিনি। দেখেন, হাবা নামের যুবক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করছে। হাবাকে ধরে ফেলেন তিনি কিন্তু অর্ঘ্য পালিয়ে যায়।

স্থানীয়রা ছুটে এসে হাবাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়। অর্ঘ্য পালানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা ধরে ফেলে তাকে। দুজনকেই পুলিশ আটক করে। এই দু’জনের বিরুদ্ধেই ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা।

জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুজনকেই। জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে। পুকুর পাড়ের ঘরটি সিল করে দেওয়া হয়েছে বলে খবর। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও অন্যান্য খবর