বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে শিশুর প্রাণহানি, এই ঘটনা আগেও ঘটেছে রাজ্যে। আর এই ঘটনা যেন দিনদিন বেড়েই চলেছে। ফের খেলতে গিয়ে র’ক্ত ঝরল ছোট্ট প্রাণের। বল ভেবে বোমা হাতে নিতেই বিপত্তি। প্রবল শব্দে ফেটে ওঠে বোমাটি। মৃত্যু ছোট্ট খুদের।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙা গ্রামে। জানা গিয়েছে, সেই গ্রামেরই এক প্রাইমারি স্কুলের পড়ুয়া মৃত শিশু। দ্বিতীয় শ্রেণীতে পড়ত সে। গতকাল, বৃহস্পতিবার দুপুরে স্কুলে মিড ডে মিল খেয়ে স্কুলের পাশেই খেলা করছিল বছর সাতেকের শিশুটি। তখনই সে দেখতে পায় মাঠে বলের মতো কিছু একটা পড়ে রয়েছে। নিষ্পাপ মনে সেটি হাতে তুলে নেয় শিশুটি। তা দেওয়ালে ছুঁড়তেই বিকট আওয়াজে ফেটে ওঠে সেটি। তাতেই প্রাণ যায় শিশুটির।
আওয়াজ শুনে এলাকার লোকজন ছুটে আসে সেখানে। তারা দেখেন সেখানে র’ক্তা’ক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুর দে’হ। শিশুটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালে পৌঁছয় পুলিশ। শিশুর দে’হ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কে বা কারা ওই স্থানে বোমাটি রাখল, তা এখনও জানা যায়নি। এই নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তির দাবী উঠেছে। ঘটনার আকস্মিকতায় শোকে পাথর হয়ে গিয়েছে শিশুর পরিবার।





