তরুণীকে বাড়িতে ডেকে এনে ধ’র্ষ’ণের অভিযোগ, গ্রেফতার বারাসাতের বিজেপি নেতা

তরুণীকে বাড়িতে ডেকে এনে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার সেই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের নাম প্রীতম রায়, বয়স ৩২ বছর। বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার এলাকার বাসিন্দা সে। জানা গিয়েছে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি বলেই পরিচিত প্রীতম।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় প্রীতমের। পরে সম্পর্কে জড়ায় তারা। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তরুণীকে বাড়িতে ডাকে প্রীতম। অভিযোগ, তরুণীকে ধ’র্ষ’ণ করে সে।

এই নিয়ে আজ, বৃহস্পতিবার সকালে বারাসাত থানায় অভিযোগ জানান ওই নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই প্রীতমকে গ্রেফতার করে পুলিশ। এদিনই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয় ও বারাসাত আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়।

ঘটনার নিন্দায় সরব তৃণমূল

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে শাসকদল তৃণমূল। এই প্রসঙ্গে বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর দেবব্রত পাল বলেন, “প্রীতম নিজেকে ওয়ার্ডের বিজেপির সভাপতি হিসেবেই পরিচয় দিত। সক্রিয় ভাবেই ওয়ার্ডে বিজেপি করত। দলের কর্মসূচিতেও তাকে দেখা যেত। ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে শুনছি। আসলে বিজেপির নেতাকর্মীরা মহিলাদের সন্মান করে না। এটাই বিজেপির সংস্কৃতি”।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র অবশ্য জানিয়েছেন, প্রীতম রায় নামে কোনও বিজেপি নেতাকে তিনি চেনেন না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles