কলকাতা সংলগ্ন এলাকায় প্রকাশ্যে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আজ হালিশহরে গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করা হল বিজেপি নেতা সৈকত ভাওয়ালকে। তাঁকে গুরুতর আহত অবস্থাতে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এলাকায় রয়েছে প্রবল উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি, তৃণমূল নেতা সুবোধ অধিকারীর নেতৃত্বে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।





