বিরাট না থাকলে চার নম্বরে কে? পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

আগামী ১৭ ডিসেম্বর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু হবে। তবে বিরাট কোহলি শেষ তিন টেস্টে খেলবেন না। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা আগামী মাসে সন্তানের জন্ম দেবেন। সেই কারণে বিরাট প্রথম টেস্ট ম্যাচের পরে ভারতে ফিরে আসবে। এখন কোন ব্যাটসম্যানকে তার জায়গায় অর্থাৎ চার নম্বরে খেলানো উচিত সেই নিয়েই রয়েছে ভাবনা। অনেক প্রাক্তন ক্রিকেটার এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন।

 

ভারতের প্রাক্তন অভিজ্ঞ ব্যাটসম্যান সুনীল গাভাস্কার অজিঙ্ক রাহানেকে কোহলির বদলে চার নম্বরে সেরা ফিট হবে বলে মনে করছেন। নেটওয়ার্ক ৭-এ আলোচনার সময় গাভাস্কার বলেছেন, “বিরাটের অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানের চার নম্বরে খেলা উচিত এবং তার জায়গায় শুভমান গিল বা কেএল রাহুলকে সুযোগ দেওয়া উচিত। বিরাট কোহলি সচীন তেন্ডুলকরের অবসর নেওয়ার পর থেকে টেস্ট ম্যাচে চার নম্বরে ব্যাট করছেন। ভারতের পক্ষে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না।”

 

প্রথম টেস্টের পরে যদিও স্পষ্ট হয়ে যাবে কে বিরাটকে প্রতিস্থাপন করবেন। আশা করা যায়, কেএল রাহুল, হনুমা বিহারী এবং শুভমান গিল দলে সুযোগ পাবেন। উভয় প্রস্তুতি ম্যাচেই কেএল রাহুল বিশেষ কিছু করতে পারেননি। এমন পরিস্থিতিতে হনুমা বিহারী ও শুভমান গিলের মধ্যে একজন দলে সুযোগ পেয়ে যেতে পারেন।

RELATED Articles