আর জি কর কাণ্ডের প্রতিবাদে যুবভারতীতে গিয়ে নিখোঁজ ছেলে, হাইকোর্টের দ্বারস্থ পরিবার, কোথায় গেলেন যুবক?

বেশ কয়েকদিন ধরে রাজ্য (west bengal) রাজনীতি যখন উত্তাল হয়েছিল তারই মধ্যে জানা যায় যে ডার্বি ম্যাচ (match) বাতিল হয়েছে। তবে এই ম্যাচ বাতিল হলেও আরজিকর কাণ্ডের (R g kar college and hospital) বিচারের দাবি তুলে গত রবিবার বিকেলে যুবভারতীর সামনে জমায়েত করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা। সেই প্রতিবাদ কর্মসূচীতে যোগ দেওয়ার পর এক যুবক নিখোঁজ হয়ে যান বলে দাবি করেন তার পরিবার।

রবিবার বিকেলে জমায়েত করতে গিয়েছিল ছেলে, তারপর সে আর বাড়ি ফেরে নি- এই বিষয়ের দ্রুত শুনানিতে কলকাতা হাইকোর্টে যায় ছেলেটির পরিবার। এরপর আজ সোমবার এই মামলার শুনানি হয়। সেখানে রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, তাদের যুবক ছেলে পুলিশের হেফাজতে রয়েছে, সোমবার‌ই তাকে ছেড়ে দেওয়া হবে।

ঐ যুবকটির পরিবার আদালতে গিয়ে জানায় যে, প্রতিবাদ কর্মসূচীতে যোগ দেওয়ার পর তাকে সাঁতরাগাছি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আর সেই যুবকের কোন খোঁজ পাওয়া যায় নি। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই মামলার দ্রুত শুনানির আবেদন করে যুবকটির পরিবারের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী। উচ্চ আদালত এই বিষয়ে অনুমতি দেয়।

এরপর রাজ্য সরকার জানায় যে, পুলিশের হেফাজতে রয়েছে সেই যুবক। প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে যেভাবে নির্যাতন করে ধর্ষণ করে খুন করা হয় সেই ভয়াবহ ঘটনায় রাজ্যের প্রত্যেকটি মানুষ রীতিমত জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে রয়েছেন। এরপর ডার্বি বাতিল হওয়ার কথা শোনা যেতেই দুই দলের সমর্থকরা যুব ভারতীর ক্রীড়াঙ্গনের প্রধান দরজার বাইরে গিয়ে প্রতিবাদ জানান।

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সমর্থকরা, ভাই ভাই হয়ে আরজিকরের বিচার চান যে কারণে চার ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে যায় বাইপাস। এরপর তিন দলের সমর্থকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে তাতেও যখন প্রতিবাদ থামে না। লাঠিচার্জ করার পরেও সমর্থকরা আবার যুবভারতীর সামনে এসে ভিড় করে নিজেদের অবস্থান কর্মসূচি করেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর