‘উনি শুধু নেচে নেচে মঞ্চে কথা বলতে পারেন, এতটাই অশিক্ষিত যে…’, ভোটের আবহে ফের মমতাকে বেলাগাম আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly slammed Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এমন আবহে জোরদার প্রচার চলছে রাজ্যের নানান প্রান্তে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই এখন ব্যস্ত প্রচার নিয়ে। প্রচারে একে অপরকে শানাতে কসুর করছেন না তারা। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly slammed Mamata Banerjee)। ফের একবার নিশানায় মুখ্যমন্ত্রী।

আসলে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে মমতা বলেছিলেন, “এই অর্ডার বেআইনি। বিজেপির কথাতেই এই রায় দেওয়া হয়েছে”। তাঁর সেই মন্তব্যকে ঘিরে বিরাট শোরগোল পড়ে যায় (Abhijit Ganguly slammed Mamata Banerjee)। তিনি চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা বলে সুপ্রিম কোর্টের যাওয়ার বার্তা দিয়েছিলেন।

মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার তাঁকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly slammed Mamata Banerjee)। মমতার মন্তব্যের প্রেক্ষিতে তাঁর জবাব, “সম্পূর্ণ বাজে কথা। সম্পূর্ণ বাজে কথা। এই কথা যিনি বলেন, তিনি ভারতীয় নন। আপনারা খোঁজ নিন, তাঁর নাগরিকত্বে আসলে কোথাকার, তিনি কোথাকার নাগরিক”।

এরপরই মমতাকে একহাত নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন (Abhijit Ganguly slammed Mamata Banerjee), “উনি এতই অশিক্ষিত যে উনি আইনি-বেআইনি কিছুই বোঝেন না। উনি শুধু সংলাপ ….। যা পারেন, ভারতনাট্যম নেচে-নেচে মঞ্চের উপরে (কথা বলতে পারেন)”। বিজেপি প্রার্থীর কথায়, এই এসএসসি দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। তাঁর দাবী, ‘ধেড়ে ইঁদুর’ ও ‘মাথা’ শীঘ্রই ধরা পড়বে (Abhijit Ganguly slammed Mamata Banerjee)

উল্লেখ্য, গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এর জেরে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে।

অযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন যোগ্য প্রার্থীরাও। জানা গিয়েছে, এই ২৫,৭৫৩ জনের মধ্যে রয়েছেন প্রায় ১৯ হাজার যোগ্য প্রার্থী। কিন্তু চাকরি গিয়েছে সকলের। ফলে যোগ্য প্রার্থীরা গতকাল ধর্মতলায় আন্দোলন করেন। তাদের বক্তব্য, তারা কোনও জালিয়াতি করেন নি। তাহলে তারা কেন ফল ভুগবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, ১৭ রকম উপায়ে দুর্নীতি হয়েছে (Abhijit Ganguly slammed Mamata Banerjee)। ফলে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা যায়নি।

RELATED Articles