‘আগে হাসিটা ছিল দারুণ, আর এখন লোকে পাগল বলে…‘, নিজের মিম নিয়ে এবার নতুন করে কী বললেন রচনা?

Rachana Banerjee about memes: ‘ধোঁয়াই ধোঁয়া’ থেকে দই, ঘুগনি, হাসি! তারা নানান মন্তব্যের জেরেই বারবার মিমের শিকার হয়েছেন তিনি। তাঁকে নিয়ে ট্রোলিং, মিমের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন তিনি প্রায় প্রতিদিনই শিরোনামে। তিনি আগেই বলেছিলেন এই নিয়ে তিনি বিশেষ পাত্তা দিতে চান না। এবার নিজের মিম নিয়ে নতুন করে কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee about memes)?

ঈদের দিন হুগলিতে একটি চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখে তা নিয়ে একটি রিল করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই রিল নিয়ে মিমের বন্যা বয়ে গিয়েছে। এর আগে সিঙ্গুরের দই থেকে শুরু করে গরুর বর্ণনা সব নিয়েই তৈরি হয়েছে মিম। সম্প্রতি আবার তাঁর হাসি নিয়েও বয়ে যাচ্ছে ট্রোলের বন্যা। সেই হাসি নিয়ে মিম তৈরি হওয়ায় এবার রচনা (Rachana Banerjee about memes) বললেন, “আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসি শুনে লোকে বলে পাগল”।

যদিও এই মিম নিয়ে যে তিনি বিশেষ বিরক্ত না একেবারেই নয় (Rachana Banerjee about memes)। রচনা নিজেই জানিয়েছেন যে তিনি এই সমস্ত মিম বেশ উপভোগই করেন। বন্ধু মহলে এই নিয়ে হাসিমজাও চলে বিস্তর। তাঁর কথায়, তিনি পজিটিভ মানুষ তাই এসব নিয়ে তেমন মাথা ঘামান না তিনি।

রচনার কথায়, “আমি হাসলেও সমস্যা! যে কোনও ধরনের প্রচারই তো প্রচার। আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। সবকিছুকে পজিটিভভাবেই দেখি। এটার মধ্যে আমি কোনও খারাপ দেখি না। যাঁরা মিম করছেন, তাঁদেরও তো লাইক, সাবস্ক্রাইবার দরকার। এটা তো তাঁদের রুজি-রোজগার। আমি তাঁদের সাপোর্ট করি” (Rachana Banerjee about memes)

প্রসঙ্গত, এই মুহূর্তে হুগলিতে জোরদার প্রচারে ব্যস্ত তিনি। প্রতিদিনই জনসংযোগ সারছেন। তীব্র গরমকে উপেক্ষা করেই চলছে প্রচার। আর সেই প্রচারে কিন্তু বেশ হাসিমুখেই দেখা যাচ্ছে তাঁকে (Rachana Banerjee about memes)। গরমকে মাত দিতে বারবার জল খাচ্ছেন, দইয়ের ঘোল খাচ্ছেন বলে জানান তৃণমূল প্রার্থী।

নিজের জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত রচনা। তবে মিম নিয়ে তাঁর মন্তব্য (Rachana Banerjee about memes), “আমি হাসলেও সমস্যা, ঠিক সমস্যা না! যে কোনো প্রচারই তো প্রচার। এঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না, আমি তো নগন্য”।

RELATED Articles