Dev praised Sukanta Majumdar: এই মুহূর্তে নানান রাজনৈতিক দলের প্রার্থীরা যেখানেই ভোট প্রচারে যাচ্ছেন, সেখানেই তাঁর প্রতিপক্ষ দল ও প্রতিপক্ষ প্রার্থীকে তুলোধোনা করছেন। একে অপরের খামতি, দোষগুণ বিচার করতেই ব্যস্ত তারা। কিন্তু এরই মধ্যে দেখা গেল এক সম্পূর্ণ অন্য চিত্র। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ভূয়সী প্রশংসা করতে শোনা গেল ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে (Dev praised Sukanta Majumdar)। সৌজন্যের রাজনীতি নাকি অন্য কিছু? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।
ঠিক কী বলেছেন দেব (Dev praised Sukanta Majumdar)?
গতকাল, মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে নির্বাচনী জনসভা করেন দেব। বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এই জনসভা করেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদারকে নিয়ে বেশ প্রশংসা করেন দেব (Dev praised Sukanta Majumdar)।
দেব বলেন, “আমার অনেকগুলো বন্ধুবান্ধব আছে, যাঁরা বিজেপিতেও আছেন, তাঁদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্তদা (বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার) (Dev praised Sukanta Majumdar)। আমার অত্যন্ত প্রিয় মানুষ, সুকান্তদাকে শুভেচ্ছা, কারণ রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয়েছে মানুষ যাকে বিশ্বাস করবে, যাকে ভালবাসবে তাঁরই যেন জয় হয়। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল” (Dev praised Sukanta Majumdar)।
দেবের এই মন্তব্যের (Dev praised Sukanta Majumdar) প্রতিক্রিয়া জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, “দেবের মতো সুপারস্টারও বলে সুকান্তদা আমার ভাল বন্ধু। এটাই সুকান্ত মজুমদার। দেব বলে আগে সুকান্তদাকে নিয়ে বলব তারপর বিপ্লবদাকে নিয়ে বলব”।
দেবের এই মন্তব্যকে (Dev praised Sukanta Majumdar) আখেরে বিজেপির জয় বলেই মনে করছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি দেবের এই বক্তব্য ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বাংলায় এবারে তৃণমূলের পরাজয় আরও স্পষ্ট, কারণ তাঁদের ঘাটালের প্রার্থী-অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী বালুরঘাটের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লোকসভায় জয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন” (Dev praised Sukanta Majumdar)।
তিনি আরও লেখেন, “বাংলা তৃণমূলকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। কারণ, ডুবে যাওয়া জাহাজের মতো তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন তাঁর ভোটার ও দলের নেতারা”।
অমিত মালব্যর এই মন্তব্যের অবশ্য আবার পাল্টা দিয়েছেন দেবও। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্তকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “সুকান্তদা, একটু তোমার নেতাদের বোঝাও, বাংলাটা শেখাও সৌজন্য কাকে বলে ????.! আসলে ওনার কোনও দোষ নাই , উনি বাংলা ভাষাটা বোঝে না, হিন্দিতে বললে হয়ত বুঝত”। এর সঙ্গে নির্বাচনের জন্য ফের একবার বিজেপি প্রার্থীকে শুভেচ্ছাও জানান দেব (Dev praised Sukanta Majumdar)।
এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। একদিকে দেব যখন ভরা মঞ্চ থেকে রাজনৈতিক সৌজন্য (Dev praised Sukanta Majumdar) দেখালেন, সেখানে তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা। গেরুয়া দলের সৌজন্যতা নিয়ে বেশ হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





