‘দিদিকে বলো’র পর এবার ‘এক ডাকে অভিষেক’, রাজ্যবাসীর সমস্যার কথা শুনতে এবার নতুন কর্মসূচি ডায়মন্ড হারবারের সাংসদের

আগামী বছরই পঞ্চায়েত নির্বাচন। এর আগে সংগঠনকে আরও মজবুত করে তুলতে বেশ তৎপর তৃণমূল (TMC)। জনসংযোগে জোর দেওয়া হচ্ছে। এর আগে বঙ্গবাসী দেখেছে ‘দিদিকে বলো’ কর্মসূচি। আর এবার শুরু হচ্ছে এক নতুন কর্মসূচি ‘এক ডাকে অভিষেক’ (Ek Daake Abhishek)।

এই কর্মসূচির জন্য চালু করা হয়েছে নতুন হেল্পলাইন নম্বরও। তাতে ফোন করে সমস্যার কথা জানানো যাবে। এর আগে করোনা কালে করোনা নিয়ন্ত্রণে অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘ডায়মন্ড মডেল’। তাতে সাফল্যও এসেছিল বেশ। আর এবার ‘এক ডাকে অভিষেক’।

তৃণমূল সূত্রে খবর অনুযায়ী, আজ, শনিবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারের মানুষদের জন্য একটি হেল্পলাইন নম্বর – ৭৮৮৭৭৭৮৮৭৭ চালু করছেন অভিষেক। যে কোনও সাহায্যের জন্য এই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে জানানো হয়েছে দলের তরফে। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মানুষজনের সঙ্গে তাদের সাংসদের আরও নিবিড় যোগাযোগ গড়ে উঠবে এর মাধ্যমে। এমনকি, নিজেও কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, ২০২৩ সালেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর চব্বিশের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগ বাড়ানোর জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কথা মাথায় রেখে এই নতুন কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।

নতুন এই কর্মসূচির নাম ‘এক ডাকে অভিষেক’। যে হেল্পলাইন নম্বরটি দেওয়া হয়েছে, তাতে ফোন করে নিজেদের সমস্যার কথা জানানো যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ‘দিদিকে বলো’ মডেলের মতোই এই নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।

নতুন এই কর্মসূচির বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এক ফোনে একলাখ ও দিদিকে বলোকে মিলিয়ে কেউ কিছু নতুন করেছেন বলতেই পারেন। কিন্তু ডায়মন্ড হারবারের চিটফান্ডে যে হাজার হাজার ছেলেমেয়ের লাখ লাখ টাকা লোপাট হয়ে গেল তা তারা ফেরত পাবে তো”?

অন্যদিকে এই নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “‌উনি একজন নির্বাচিত সাংসদ। তিনি তাঁর নির্বাচনী কেন্দ্রের মধ্যে একটি পদ্ধতি নিয়ে এসেছেন, যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়। জনসংযোগের জন্য তিনি তা করতেই পারেন। কিন্তু আসলে তো এটি একটি পরিবারতান্ত্রিক দল”।

আরও অন্যান্য খবর