রাজ্যজুড়ে শুরু হয়েছে চরম অরাজকতা। ২রা মে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের নানান জায়গায় দেখা গিয়েচে ভোট পরবর্তী হিংসার ঘটনা। নানান জায়গা থেকে একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, তাদের বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে একাধিক বিজেপি কর্মীর।
https://twitter.com/ABVPDelhi/status/1389554600982708224
এই নিয়ে গোটা রাজ্য তোলপাড়। গতকাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে এই অবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। ভোটের ফলাফল বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন- গেরুয়া শিবিরে ভাঙন, পদত্যাগ করলেন শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা
এবার এই ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদ জানানো হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র পক্ষে থেকে। বিজেপির ছাত্র পরিষদ এটি। এদিন দিল্লির এবিভিপি-র ছাত্র পরিষদের ছাত্ররা দিল্লিতে তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে জমায়েত হন। সেখানে অফিসের বাইরে তারা প্রতিবাদ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালো কালি লেপে দেওয়া হয়।
আরও পড়ুন- করোনা মোকাবিলায় অগ্রাধিকার, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ, তৃতীয়বার শপথগ্রহণে মমতার অঙ্গীকার
তাদের অভিযোগ, বাংলায় এই চরম অরাজকতার সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না? ২রা মে-র পর থেকে প্রায় ২৮ জন বিজেপি কর্মী খুন হয়েছেন, অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাক। অভিযোগ, গতকাল রাজ্যের এবিভিপি-র সদর কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল। সেই সময় কার্যালয়ে এবিভিপি নেতা-কর্মী, মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন। সেই অবস্থাতেই হামলা চালানো হয়। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা।





