বাংলার ভোটে হতাশ জনক ফল করেছে বিজেপি। ভোট পূর্ববর্তী বিজেপির যে তর্জন গর্জন শোনা গিয়েছিল তা কার্যত এখন স্তিমিত। তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে আস্ফালন দেখাচ্ছে তৃণমূল সমর্থকরা। নির্বিচারে হামলা নেমে আসছে বিজেপি সিপিএম-এর উপর।
আরও পড়ুন- করোনা মোকাবিলায় অগ্রাধিকার, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ, তৃতীয়বার শপথগ্রহণে মমতার অঙ্গীকার
ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বঙ্গ রাজনীতির মানচিত্রে দেখা মিলছিল না অভিনেতা মিঠুন চক্রবর্তী’র। বাঙ্গালীর অহংকার মিঠুন নেট দুনিয়ায় এখন কার্যত মিম চরিত্রে পরিণত হয়েছেন। নিজেকে কোবরা বলে দাবি করা তিনি এতদিন অন্তরালে চলে গিয়েছিলেন। কোথায় আছেন বলতে পারছিলেন না তার ঘনিষ্ঠরাও।
Bengal is burning since post election. Please stop this violence, human lives are more important than politics,Please think about their families and stop this violence.🙏🙏🙏🙏🙏🙏🙏
— Mithun Chakraborty (@mithunda_off) May 4, 2021
তবে এবার নীরবতা কাটিয়ে ফিরলেন তিনি । ভোট-পরবর্তী বাংলায় যে পরিমান হিংসা হচ্ছে তা নিয়ে সরব হলেন টুইটারে। আবেদন করলেন, মানুষের প্রানের থেকে দামি রাজনীতি নয়। এই হিংসা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আক্রান্ত নিহতদের পরিবারের কথা ভেবে এই হিংসা বন্ধ হোক l
আরও পড়ুন- দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম ফুটল মুকুল! হঠাৎ কেনও আড়াল খুঁজছেন তিনি?
প্রসঙ্গত, বাংলায় নির্বাচন-পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।





