গত ২রা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছে। দীর্ঘ ৩৩ দিনের লড়াইয়ের পর এদিন শেষ সব লড়াইয়ের ইতি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের রাজ্যে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃতীয়বারের জন্য আজ, বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তিনি। কিন্তু রাজ্যে খারাপভাবে হার হয়েছে গেরুয়া শিবিরের। আর এই হারের পরই ভাঙন দেখা দিল দলের মধ্যে।
ভোটের ফলাফলের পরই বিজেপি থেকে পদত্যাগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দিবাকর জানা। তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, দল ছাড়ার কারণ হিসেবে তিনি নিজের অসুস্থতার কারণ দেখিয়েছেন। এরপর মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন- করোনা মোকাবিলায় অগ্রাধিকার, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ, তৃতীয়বার শপথগ্রহণে মমতার অঙ্গীকার
এদিকে, এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের বক্তব্য, কোনও অসুস্থতা নয়, বরং ভোটে হেরে গিয়েই পদত্যাগ করেছেন দিবাকর। বলে রাখি, গতকাল, মঙ্গলবার বিজেপি সাংসদ অর্জুন সিংও নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন যে, সাংসদ হয়ে তিনি যদি মানুষের পাশে দাঁড়াতেই না পারেন, তাহলে পদ থেকে ইস্তফা দেওয়া ভালো।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার