আবারও দুর্ঘটনা বর্ধমান স্টেশনে! এবার ফলস সিলিং ভেঙে আহত ১ পরিযায়ী শ্রমিক!

মাত্র ৬ মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে বর্ধমান স্টেশন। আজ ভেঙে পড়ে স্টেশনের সেই দুর্ঘটনাগ্রস্ত মূল প্রবেশ দ্বারের ফলস সিলিং। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী দুর্ঘটনায় আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে রেল।

আজ বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে পোর্টিকোর ফলস সিলিংয়ের একাংশ। পরিযায়ী শ্রমিকদের দাবি, সেইসময় তাঁদের থার্মাল স্ক্রিনিং চলছিল। এতে নাকি একজন আহতও হন। যদিও এই দাবি মানতে নারাজ রেল।

বর্ধমান স্টেশনের মূল প্রবেশ দ্বারের এই অংশটিই চৌঠা জানুয়ারি রাতে ভেঙে পড়ে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়। পরে ভেঙে পড়া অংশটির পুনর্নির্মাণ করা হয়। কিন্তু আজ আবারও ঘটল দুর্ঘটনা।

RELATED Articles

Leave a Comment