বিস্ফোরক অধীর চৌধুরী! ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মূল সমস্যা বলে অভিহিত করলেন!

দ্ব্যর্থহীন কন্ঠে মুখ্যমন্ত্রী ও তাঁর মিথ্যাচারকে বাংলার প্রধান সমস্যা বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বাংলার মানুষের সঙ্গে কেন‌ও লুকোচুরি করছেন, কেন‌ও ধোঁকা দিচ্ছেন সাধারণ মানুষকে। কেন‌ও মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী? কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্পষ্ট ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীই সমস্যা তৈরি করছেন বাংলার মানুষের জন্য। বাংলার সমস্যার মূল কারণ‌ই হলো তাঁর মিথ্যাচার।

অধীর বলেন, অন্য রাজ্যগুলো লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ও অন্য রাজ্যে আটকে থাকা মানুষদের ফেরাচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী শুধু ভাষণ দিয়ে যাচ্ছেন, আদতে কিছুই করছেন না। উল্টে তিনি এখন আবার মিথ্যাচার শুরু করেছেন। মুখে বলছেন ৮টি ট্রেন ঢোকার অনুমতি চেয়েছেন।

https://www.facebook.com/chowdhury.adhir/videos/2653955574716845/

সাংসদ বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছি। তিনি নিজে আমাকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মাত্র দুটি ট্রেন‌ই ঢোকার অনুমতি দিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন অধীর চৌধুরী। এক ভিডিও বার্তায় তিনি মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করতেও ছাড়লেন না পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে।

কংগ্রেস সাংসদ আরও বলেন, মুখ্যমন্ত্রী আপনার বন্ধু রাজ্য দিল্লিকে দেখুন। সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন। কিন্তু আপনি কী করছেন? যদি না ফেরাতে পারেন, পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে আছেন, সেই রাজ্যে অন্তত তাঁদের থাকা-খাওয়ার সু-বন্দোবস্ত টুকু করুন।

অধীর বলেন, আর কীভাবে আপনাকে বোঝাব। বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা কাঁদছে। তাঁরা বলছে, আমরা খেতে পাচ্ছি না, আমাদের এবার আত্মহত্যা করব। কিন্তু তা শুনেও আমাদের মুখ্যমন্ত্রী নীরব। এছাড়া ভিনরাজ্যে আটকে থাকা রোগী, ছাত্রছাত্রী, পর্যটক, তাঁরা সমস্যায় রয়েছেন। অধীর আরও বলেন, বাংলার মানুষের জন্য আপনি বিপর্যয় ডেকে আনছেন।

আরও অন্যান্য খবর