‘মৃত্যুর কারণ করোনা লেখা যাবে না’, রাজ্য সরকারের নির্দেশিকা সামনে এনে তোপ অধীর চৌধুরীর

রাজ্য-এ করোনা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে এবার তথ্য প্রমাণ সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চেপে যাচ্ছেন। মৃতের সংখ্যা আড়াল করছেন। এই অভিযোগ তুলে বেশ কয়েক দিন ধরেই রাজ্য রাজনীতিতে তোলড়াপাড় ফেলে দিয়েছিল বিরোধীরা। এবার নিজের অভিযোগের সপক্ষে মুর্শিদাবাদ হাসপাতালে গত ২৫শে এপ্রিলে পাঠানো রাজ্য সরকারের একটি নির্দেশিকার কথা তুলে ধরেন অধীর।

'মৃত্যুর কারণ করোনা লেখা যাবে না', রাজ্য সরকারের নির্দেশিকা সামনে এনে তোপ অধীর চৌধুরীর

এই নির্দেশিকার প্রতিলিপিও দিয়েছেন তিনি। অধীররঞ্জন চৌধুরীর কথায় রাজ্য সরকারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে মৃত্যুর কারণ করোনাভাইরাস সংক্রমণ লেখা যাবে না। লিখতে হবে কোনও সাধারণ কারণ। একই সঙ্গে কোনও ব্যক্তি আক্রান্ত হলেও চরম ছোঁয়াচে এই ভাইরাসের কথা লেখা যাবে না। এই প্রবণতা মারাত্মক পরিণাম ডেকে নিয়ে আসছে। কারণ এই জীবাণু খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। তাই তথ্য আড়াল
করলে বিপদ আরও বাড়তে পারে, এমনই অভিযোগ অধীর চৌধুরীর।

তিনি প্রশ্ন তুলেছেন, করোনা আক্রান্তের তথ্য আর মৃতের সংখ্যা কেন আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বাংলার মানুষের সঙ্গে লুকোচুরি করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন অধীর। তাঁর কথায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসার পরই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। অবিলম্বে বাংলার মানুষকে সাবধান হতে হবে বলেও আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সংখ্যা ৫৮৪। আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সংখ্যাটা ৭০০ ছাড়িয়েছে।

RELATED Articles

Leave a Comment