‘এবার বাংলা পারলে সামলা’, নতুন স্লোগানে বঙ্গ মাতাবে বিজেপি! বিহার জয়ের পর নতুন উদ্যমে গেরুয়া শিবির!

বিহারে এনডিএ (NDA) সরকারের বিজয় কপালে ভাঁজ ফেলেছে বিহারের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের শাসকদলের কপালে। কিন্তু বিহার ভোটের রেজাল্ট নতুন উদ্যম জুগিয়েছে বিজেপি শিবিরে। আর তাই তো বাংলার মসনদ দখলের লক্ষ্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)স্লোগান বাঁধলেন ‘এবার বাংলা পারলে সামলা’!

বিহারের পর বিজেপির পরবর্তী টার্গেট বাংলা। দিলীপ বলেছেন, পশ্চিম ভারত থেকে জয়যাত্রা শুরু হয়েছে। এবার পূর্ব। উত্তর-পূর্বে আগেই জয় এসেছে, এবার আমাদের লক্ষ্য বাংলা। আমি শুধু একটা কথাই বলব এবার বাংলা, পারলে সামলা।

তবে চুপ থাকেনি তৃণমূল নেতৃত্বও।‌‌ জবাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় সামলে নিয়েছেন। ওদের দরকার নেই। বাংলা অনেক ভাল আছে। বাংলায় এনকাউন্টার নেই। বাংলায় পিটিয়ে মারা হয় না।

বাংলায় রাজ্যে একের পর এক দলীয় কর্মী-সমর্থক খুনের ঘটনায় তৃণমূলের দিকে লাগাতার আঙুল তুলছে বিজেপি। গতকাল বিহার বিজয়ের পর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী (Narendra Modi) নাম না নিয়েও এই বিষয়কে হাতিয়ার করেন।

তিনি বলেন, যারা গণতান্ত্রিকভাবে আমাদের মোকাবিলা করতে পারছে না, তারা দেশের নানা প্রান্তে আমাদের কর্মী-সমর্থকদের মারছে। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি না, জনতা তাদের শিক্ষা দেবে। ভোট আসবে যাবে কিন্তু মৃত্যুর এই খেলা চলতে পারে না। এভাবে কেউ জিততে পারে না। এটাই দেওয়াল লিখন।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য, বিহার বিধানসভা‌ নির্বাচনের ভোটের ফল বার হওয়ার আগে অবশ্য জয়ের স্বপ্নে বিভোর অধীর চৌধুরীর (Adhir choudhary) গলায় শোনা গিয়েছিল এই স্লোগান। তবে একটু অন্যরকম। তিনি বলেছিলেন, মমতা হারছে, বিজেপি হারছে, পারলে এবার সামলা বাংলা। বিহারে অধীরদের স্বপ্নভঙ্গ হয়েছে! বাংলায় অবশ্য বিজেপির স্লোগানের সঙ্গে তাঁদের স্লোগান মিলে যাচ্ছে। যদিও, বাংলায় বিজেপি-তৃণমূল উভয়কে হারিয়ে জোটের জয়ের স্বপ্ন দেখছে বাম-কংগ্রেস‌ও।

RELATED Articles