বাংলার মুর্শিদাবাদ, (Murshidabad) আর কেরলের এর্নাকুলাম (Ernakulam) মিলিয়ে ধরা পড়েছিল ৯ আল-কায়দা জঙ্গি (Al Qaeda terrorists)। এরমধ্যে ছয়জনই এই রাজ্যের। এবার ফের এই নয় জঙ্গির তালিকায় সংযোজিত হল আরও দুই জঙ্গির নাম। রবিবার গভীর রাত পর্যন্ত জঙ্গি সন্দেহে ধৃত ৬জনকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য ও কলকাতা পুলিসের বিশেষ তদন্তকারী দল। সূত্র মারফত জানা গেছে, এ দিন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন ২২ জনের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে। সেখানে ওই দু’জনের নাম উঠে আসে।
এক জন আনসারি। অন্যজনের নাম অজ্ঞাত রয়েছে। এনআইএ (NIA) সূত্রে খবর, কেরলে ধৃত ৩ জঙ্গি ইতিমধ্যেই কাশ্মীর ও দিল্লির একাধিক জায়গায় রেইকি করেছে। তদন্তকারীদের হাতে এসেছে মইনুল মন্ডলের ফোন কলের রেকর্ডিং। ফোনের ওপারে কার সঙ্গে কথা বলছে সেটা এখনও পরিষ্কার নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা এবং কেরল থেকে ধৃত পড়া এই জঙ্গিদের আজ বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফ (Border Security Force)-এর বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে। ধৃতদের দিল্লি নিয়ে যাওয়ার আগে রাজ্য ও কলকাতা পুলিসের বিশেষ তদন্তকারী দল, আইবি, সিআইডি জেরা করবে করবে বলে সূত্রের খবর।
এর আগে জানা গিয়েছিল, ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল আলকায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা, যার নাম al-Qaeda in the Indian Subcontinent (AQIS)। আর এজন্য তারা ব্যবহার করতে চাইছে এখানকার বাসিন্দাদেরই। আলকায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখার লক্ষ্য-পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মায়ানমার ও বাংলাদেশ মিলে বৃহৎ ইসলামিক রাষ্ট্র গঠন।





