ফের নাবালিকা ধ’র্ষ’ণ রাজ্যে! শান্তিনিকেতনে চড়কের মেলা থেকে তুলে নিয়ে গিয়ে গ’ণ’ধ’র্ষ’ণ নাবালিকাকে, বছরের শুরুতেই ফের উত্তাল রাজ্য

বছরের শুরুর দিনেই ফের এক ন্যক্কারজনক ঘটনা সামনে এল রাজ্যে। ফের গ’ণ’ধ’র্ষ’ণ রাজ্যে। ফের নির্যাতিতা এক নাবালিকা। চড়কের মেলা থেকে এক আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। ঘটনাস্থল বীরভূমের শান্তিনিকেতন। এই ঘটনায় তিনজনকে চিহ্নিত করেছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার এক নাবালিকা এলাকার চড়কের মেলা থেকে ফিরছিল। এক নাবালক সঙ্গে ছিল তার। সেই সময় একটি ফাঁকা জায়গায় যখন তারা গল্প করছিল, সেই সময় আচমকাই কয়েকজন আক্রমণ করে তাদের। অভিযোগ, ওই নাবালিকার সঙ্গী নাবালককে মারধর করে দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রের খবর, এরপর নাবালিকাকে নদীর ফাঁকা চর এলাকায় নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ করা হয় বলে অভিযোগ। নাবালিকার ওই সঙ্গী নাবালক স্থানিয়দেরন ডেকে আনে। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে গিয়ে উদ্ধার করে নাবালিকাকে। আহজ, শুক্রবার সকালে নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে শান্তিনিকেতন থানার পুলিশ।

ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। তিনি জানান যে অভিযোগ পাওয়ার পরই নাবালিকার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়। পুলিশের কথায়, শান্তিনিকেতনের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই তিনজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পুলিশের দাবী, তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

বিগত কয়েকদিনে রাজ্যে একের পর এক ধ’র্ষ’ণ, গ’ণ’ধ’র্ষ’ণের খবর সামনে এসেছে। হাঁসখালি, মাটিয়া, পিংলা, বোলপুর, কাকদ্বীপের পর সম্প্রতি সামনে এসেছে ময়নাগুঁড়ি থেকে এক মারাত্মক অভিযোগ। নাবালিকার পরিবারকে চাপ দেওয়া হয়েছে যাতে ধ’র্ষ’ণের চেষ্টার অভিযোগ তুলে নেওয়া হয়। এর ফলে ভয়ে গায়ে আগুন দেয় ওই নাবালিকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

RELATED Articles