‘মুখ বেঁধে টেনে নিয়ে গিয়ে…’, ফের ভাইরাল সন্দেশখালির আরও এক ভিডিও, এবার আরও বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার, কী চলছে ওখানে?

Sandeshkhali woman forced to withdraw complaints: সন্দেশখালি নিয়ে বিতর্ক মিটছেই না। প্রতিদিনই কোনও না কোনও ঘটনা সামনে আসছে রাজ্যের ওই প্রান্ত থেকে। এবার আরও এক বিস্ফোরক ভিডিও সামনে এল সন্দেশখালির। এক মহিলা অভিযোগ করেছেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছে তৃণমূল গুণ্ডারা (Sandeshkhali woman forced to withdraw complaints)। এমনকি, তাঁকে তুল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

সন্দেশখালি নিয়ে গত কয়েকদিনে নানান ভিডিও ভাইরাল হয়েছে। এর জেরে সেখানে আসলে যে কী ঘটেছে, তা বুঝেই ওঠা যাচ্ছে না। এরই মধ্যে এবার এক মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল সন্দেশখালি থেকে (Sandeshkhali woman forced to withdraw complaints)। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটু পোস্ট শেয়ার করেছেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

বিজেপি নেত্রী জানান, গতকাল, বুধবার তিনি দুপুরের দিকে সন্দেশখালি গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লেখেন, “মহিলারা আমাকে দেখেই একাধিক অভিযোগ জানিয়েছেন। তার মধ্যে অন্যতম, শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুণ্ডারা। দিন কয়েক আগে এক মহিলাকে অপহরণও করা হয়েছে”। বিজেপি নেত্রীর কথায়, তাঁকে অভিযোগ জানানোর জন্যই অপহরণের চেষ্টা করা হয়েছে ওই মহিলাকে (Sandeshkhali woman forced to withdraw complaints)

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযোগকারিণী দাবী করছেন, অন্ধকারে কুকুরের ডাক শুনে তিনি বাইরে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন এসে তাঁর মুখ চেপে ধরে। মহিলার কথায়, তিনি কাউকে চিনতে পারেন নি। ওই ভিডিওতে ওই মহিলা জানান, “আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি পুকুর পাড়ে পড়ে গিয়েছিলাম। ওখান থেকে আবার টেনে নিয়ে মাঠের উল্টোদিকে নিয়ে গিয়েছিল। আমার মুখ বেঁধে দিয়েছিল। ওখানে কুকুর ডাকাডাকি করছিল, তখন আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে গিয়েছে” (Sandeshkhali woman forced to withdraw complaints)

https://twitter.com/impriyankabjp/status/1790788779973771728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1790788779973771728%7Ctwgr%5E682547ebd757fb383080e970f51ed6751547e1b8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fbjp-leader-says-sandeshkhali-women-are-forced-to-withdraw-complain%2F

অভিযোগকারিণীকে কোনওভাবে উদ্ধার করার পর ঘটনাটি জানানো হয় সন্দেশখালি থানার পুলিশকে। অভিযোগকারিণীকে নিয়ে যাওয়া হয় থানায় (Sandeshkhali woman forced to withdraw complaints)। পুলিশ ঘটনাস্থলেও যায়। যদিও এই সমস্ত অভিযোগই উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।  

এই ঘটনা প্রসঙ্গে বসিরহাট টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ বলেন, “সন্দেশখালিতে যে নাটক চলছে তা সবাই জানে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিজেরই কোনও অস্তিত্ব নেই। তিনি গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন সন্দেশখালিতে”।

বলে রাখি, শুধু এই ঘটনাই নয়, একদিন আগেই এমন ভিডিও সামনে এসেছে, যেখানে নির্যাতিতা মহিলাকে দাবী করতে দেখা গিয়েছে যে তৃণমূলের তরফে তাঁকে ১০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে শেখ শাহজাহান বা শিবু হাজরাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয় (Sandeshkhali woman forced to withdraw complaints)। আর এবার তেমনই এক ভিডিও সামনে এল। এর ফলে সন্দেশখালি নিয়ে নতুন ধোঁয়াশা।

RELATED Articles