Hanging body of BJP Booth President found: গত ১৩ মে ভোট ছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল সেখানে। তবে মোটের উপর মোটামুটি ঠিকঠাকই মিটেছিল ভোট। তবে ভোট মিটতেই শুরু হল হিংসা। আজ, বৃহস্পতিবার উদ্ধার হল বিজেপি নেতার ঝুলন্ত দেহ (Hanging body of BJP Booth President found)। অভিযোগ তৃণমূলের দিকেই।
জানা গিয়েছে, মৃত ওই বিজেপি কর্মীর নাম অভিজিৎ রায়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর এলাকার জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামের ১৬৮ নম্বর বিজেপি বুথ সভাপতি তিনি। মন্তেশ্বরের ১৬৮ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন এই অভিজিৎ রায়। অভিযোগ, সেখানে ভোট মিটতেই শুরু হয়েছে হিংসার রাজনীতি। রাতের অন্ধকারে বিজেপি নেতাকে খু’ন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে (Hanging body of BJP Booth President found)।
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবী, পারিবারিক ঘটনার জেরেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। ভোটে ফায়দা তোলার জন্য মিথ্যে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে (Hanging body of BJP Booth President found)। তবে এই ঘটনার প্রতিবাদে মন্তেশ্বর থানা ঘেরাও করেছে বিজেপি। বাড়ছে উত্তেজনা।
মৃতের পরিবারের দাবী, পোলিং এজেন্ট হওয়ার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল অভিজিৎকে। গতকাল, বুধবার তিনি গ্রামের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সন্ধ্যে থেকেই কোনও খোঁজ মিলছিল না তাঁর। এরপর আজ, বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ (Hanging body of BJP Booth President found)।
মৃতের পরিবারের দাবী, এই ঘটনা আসলে খু’ন। অভিজিতের গলায় ফাঁস লাগানো ছিল ঠিকই কিন্তু তাঁর পা মাটিতে লেগে ছিল বলে দাবী স্থানীয় বিজেপি নেতৃত্বের (Hanging body of BJP Booth President found)। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মন্তেশ্বর থানায় বড় কোনও বিক্ষোভ কর্মসূচি করতে পারে বিজেপি। ঘটনাস্থলে আসছে বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। থানায় যেতে পারেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।





