চলবে রক্ষণাবেক্ষণের কাজ, ফের সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তি বাড়বে যাত্রীদের

সপ্তাহান্তে ট্রেন বাতিল হওয়া যেন এখন এক অভ্যেসে পরিণত হয়েছে। ফের এই সপ্তাহের শেষে বাতিল একগুচ্ছ লোকাল। রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৫ ও ২৬ অর্থাৎ শনি ও রবিবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, এই দু’দিন শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, শনিবার রাত ১১টা ৩৫ থেকে রবিবার সকাল ৭টা ৩৫ পর্যন্ত যে ট্রেন চলে এই লাইনে, সেগুলি বাতিল থাকবে। যাত্রীদের সমস্যার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।

শনি ও রবিবার কোন ট্রেনগুলি বাতিল থাকবে?

  • শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল ৩২২৪৯, ৩২২১১, ৩২২১৩, ৩২২১৭, ৩২২১৯ আপ ও ৩২২৫২, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডাউন।
  • শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল ৩৩৮১৩ আপ ও ৩৩৮১৪ ডাউন।
  • শিয়ালদহ-হাবড়া শাখায় বাতিল ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫২, ৪৪৬৫৪ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বাতিল ৩৩৫১১ আপ ও ৩৩৫১২ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-দত্তপুকুর শাখায় বাতিল ৩৩৬১৩ আপ ও ৩৩৬১২, ৩৩৬১৬ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ৩১৩১১, ৩১৩১৩ আপ ও ৩১৩১৪, ৩১৩১৬ ডাউন ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল ৩১৫১৩ আপ ও ৩১৪১৪ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-গেদে শাখায় বাতিল ৩১৯১১ আপ ও ৩১৯১৪ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় বাতিল ৩১৮১৫ আপ ও ৩১৮১৬ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-বারাকপুর শাখায় বাতিল ৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-নৈহাটি শাখায় বাতিল ৩১৪৭১ আপ ও ৩১৪১৮, ৩১৪২২ ডাউন ট্রেন।
  • শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল ৩১৬১১, ৩১৬১৫ আপ ও ৩১৬১২, ৩১৬১৪ ডাউন ট্রেন।

এছাড়াও রেল সূত্রে খবর, বজবজ-নৈহাটি লোকালের আপ ট্রেনটি নৈহাটির বদলে শিয়ালদহ পর্যন্ত যাবে। আবার, ডাউন ট্রেনটি বজবজের পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত চলবে। 

এছাড়াও, শিয়ালদহ থেকে কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। এই রবিবার ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬টা ৫০ এর পরিবর্তে ছাড়বে ৭টা ৩৫ মিনিটে। আবার ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ২০ মিনিটে ছাড়বে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles