Akhil Giri made ugly remarks on Governor: এর আগে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেই ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। এবার তাঁর নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Akhil Giri made ugly remarks on Governor)। ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল মন্ত্রী।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নির অভিযোগ উঠেছে। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ করেছেন রাজ্যপাল নাকি তাঁর দু’বার শ্লীলতাহানি করেছেন। হেয়ার স্ট্রীট থানায় তিনি অভিযোগ দায়েরও করেছেন। সেই অভিযোগ যদিও খারিজ করে দেন রাজ্যপাল। রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রাজ্যপালের কথায়, এসব কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার এই ঘটনা নিয়েই রাজ্যপালের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করলেন অখিল গিরি (Akhil Giri made ugly remarks on Governor)।
গতকাল, শুক্রবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে জনসভা করেন অখিল গিরি। সেখান থেকেই রাজ্যপালকে নিয়ে কুমন্তব্যের ফোয়ারা ছোটান তিনি (Akhil Giri made ugly remarks on Governor)। বলেন, “রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। মেয়েটি দেখতে সুন্দর। কাজকর্ম করে। তাঁর লোভ লেগে গিয়েছে। তাঁর অফিসে কাজকর্ম করে। হাত ধরে টেনেছে। বুড়া তোর যদি লোভ লেগে থাকে, তাহলে দক্ষিণ ভারতে যা। রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন না? অমিত শাহরা দেখতে পাচ্ছে না। রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান। তার পর সন্দেশখালি নিয়ে বলবেন”।
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অখিল গিরির এহেন মন্তব্যের বিরোধিতা করেছে সিপিএম, বিজেপি উভয়েই (Akhil Giri made ugly remarks on Governor)। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “যে অভিযোগ তৃণমূল করেছে বা রাজভবনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্য বিজেপির কোনও বক্তব্য নেই। তবে এটা সুস্থ রাজনীতির ভাষা নয়। এটা আসলে তৃণমূলের রুচি, তৃণমূলের সংস্কৃতি। এটা অখিল গিরির কথা নয়, আসলে তৃণমূলের মতামতটাই তুলে ধরেছেন। মানুষ এবার বিচার করবেন”।
অখিল গিরির মন্তব্যের সমালোচনা করে জেলা সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তাই এ ধরনের মন্তব্য করা উচিত নয়। তাঁর বিরুদ্ধে তৃণমূলের তরফে ব্যবস্থা নেওয়া উচিত”।
অন্যদিকে আবার অখিল গিরির ভাষা সংযত করার কথা বলেছে বটে তৃণমূল (Akhil Giri made ugly remarks on Governor)। কিন্তু এরই সঙ্গে আবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের কথাও মনে করিয়ে দেন তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি বলেন, “যে কোনও মন্ত্রীর শব্দ চয়নে সংযত থাকা উচিত, কিন্তু রাজ্যপাল যেভাবে হেনস্থা করেছেন সেটা ঠিক নয়। সিসিটিভি ফুটেজ দেখানো নিয়েও নাটক করছেন”।





