Nephew stole money of Aunt: লাখ লাখ টাকা ছিল পিসির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই টাকা ভাইপো-ভাইঝিদের মধ্যেই ভাগ করে দেবেন বলে ঠিক করেছিলেন পিসি। কিন্তু কোথায় টাকা! ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে পিসি জানলেন, দফায় দফায় লাখ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট থেকে (Nephew stole money of aunt)। পিসির এটিএম কার্ড থাকত এক ভাইপোর কাছে। ফলে সেই-ই যে এই কাণ্ড ঘটিয়েছে, তা বলাই বাহুল্য। ভাইপোকে বিশ্বাস করে পথে বসতে হল পিসিকে।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। জানা গিয়েছে, ময়নাগুড়ির ভোটপট্টি এলাকার বাসিন্দা ছিলেন পূরণ রাই। রেলে চাকরি করতেন তিনি। ব্যাঙ্কে তাঁর ১৬ লক্ষ টাকা গচ্ছিত ছিল। পূরণ রাইয়ের মৃত্যুর পর সেই টাকা জমা হয় তাঁর মেয়ে চাঁনমনি রাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
এদিকে আবার চাঁনমনি লেখাপড়া জানেন না। অক্ষরজ্ঞান নেই। ফলে তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কার্ডটি তিনি দিয়ে রেখেছিলেন তাঁরই এক ভাইপোকে। আর পিসির অজ্ঞতার সুযোগই কাজে লাগায় সেই ভাইপো। এটিএম কার্ড ব্যবহার করে দফায় দফায় পিসির অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা তুলে নেয় সে (Nephew stole money of aunt)।
জানা গিয়েছে, সম্প্রতি চাঁনমনি সিদ্ধান্ত নেন, তাঁর সব টাকা তিনি তাঁর ভাইপো-ভাইঝিদের মধ্যে ভাগ করে দেবেন। সেই কারণে সকলকে আসতে বলেন বাড়িতে। টাকা পাবেন সেই আশায় ভাইপো-ভাইঝিরাও উপস্থিত হয় পিসির বাড়িতে।
কিন্তু ব্যাঙ্কে গিয়ে ধরা পড়ে আসল সত্যি। পাসবুক আপডেট করাতেই জানা যায়, এটিএম কার্ড ব্যবহার করে চাঁনমনির অ্যাকাউন্ট থেকে ১২ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে (Nephew stole money of aunt)। তাঁর অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৪ লক্ষ টাকা। এই ঘটনার কথা জানার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে চাঁনমনির। কান্নায় ভেঙে পড়েন তিনি।
আরও পড়ুন: শনিবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সর্তকতা, আগামী সপ্তাহেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি
স্বাভাবিকভাবেই সন্দেহ গিয়ে পড়ে সেই ভাইপোর উপরেই যার কাছে এটিএম কার্ড দিয়ে রেখেছিলেন চাঁনমনি (Nephew stole money of aunt)। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় গিয়ে ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তবে অন্যদিকে আবার এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন ভাইপো।





