Akhil Giri Opened Up about his Resignation: মহিলা ফরেস্ট রেঞ্জারকে কুরুচিকর মন্তব্য করার কারণে তাঁর পদত্যাগ চেয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের কারামন্ত্রো অখিল গিরির পদত্যাগের কথা ঘোষণা করা হয়। অখিল জানিয়েছেন, তিনি নিজেই পদত্যাগ করবেন আগামীকাল (Akhil Giri Opened Up about his Resignation)। কিন্তু পদত্যাগ করলেও তিনি ক্ষমা চাইবেন না। নিজের অবস্থানে অনড় অখিল।
তাজপুরে বন দফতরের জমি দখল করা দোকানগুলিকে উচ্ছেদ করা হয় বন দফতরের তরফে। তা নিয়েই বন দফতরের আধিকারিক তথা কাঁথির রেঞ্জার মণীষা শ’র সঙ্গে বিতর্কে জড়ান অখিল গিরি। বন দফতরের ওই মহিলা আধিকারিককে উদ্দেশ্য করে অখিল গিরিকে বলতে শোনা গিয়েছিল, “আপনি কত বড় অফিসার, আমি দেখে নেব”।
এরপর শালীনতার মাত্রা ছাড়িয়ে তৃণমূল মন্ত্রী বলেছিলেন, “আপনি সরকারের চাকর। মাথা নিচু করে কথা বলবেন। আপনি একদম বেয়াদবি করবেন না। আপনাকে যখন সবাই ডাং দিয়ে পেটাবে, তখন দেখবেন”। মন্ত্রীর এহেন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। তাঁর পদত্যাগের দাবী ওঠে বিরোধীদের তরফে (Akhil Giri Opened Up about his Resignation)।
আজ, রবিবার জানা যায়, তৃণমূলও অখিল গিরির পদত্যাগ চায়। এদিন সুব্রত বক্সির ফোন যায় অখিলের কাছে। তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে পদত্যাগের কথা বলা হয়। এরপরই অখিল গিরি জানান যে তিনি আগামীকাল, সোমবার পদত্যাগ করবেন। তাঁর কথায়, “আমার কাজে হয়তো দলের ক্ষতি হচ্ছে। সেই কারণেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আমি মেনে নিলাম। মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে বড় ব্যাপার নয়”(Akhil Giri Opened Up about his Resignation)।
অখিল গিরি বলেন, “আমি দলের নির্দেশ মানব। মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করার জন্য সুব্রত বক্সীকে বলেছিলেন। সুব্রত বক্সী আমাকে ফোন করে সে কথা বলেন। আমি পদত্যাগ করব। পদত্যাগপত্র আমি ইতিমধ্যেই লিখে ফেলেছি। আমি কালকেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়ে দেব। দল কঠোর হলে হবে। অসহায় মানুষগুলোর পাশে রয়েছি। যাতে কোনওভাবে বঞ্চিত না হয় ওরা”। তবে নিজের অবস্থানে অনড় থেকে তিনি এও বলেন, “ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই” (Akhil Giri Opened Up about his Resignation)।
তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই বিষয়ে বলেন, “অখিল গিরি মহিলা বন আধিকারিকের সঙ্গে যে আচরণ করেছেন তার বিরোধিতা করে ইতিমধ্যে তৃণমূল দলের তরফে জানানো হয়েছে, সেই আচরণকে সমর্থন করে না। আজ দলের নির্দেশে দলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোনে তাঁর কথা বলে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। এবং দলের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলেছেন”।






