প্রথম পর্যায়ে করোনা যোদ্ধা এবং পরে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর বাংলার মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকেই ভোটের বাজারে হাতিয়ার করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
টুইটে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন বাংলায় বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি টুইটে লেখেন, “রাজ্য সরকার প্রথম সারির কোভিড যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করেছেন, পিসির এই দাবি সম্পূর্ণ ভুল। তৃণমূল কর্মী-সমর্থকরা বিভিন্ন প্রান্তে পোস্টার টাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাতে লেখা রয়েছে, রাজ্যবাসীর জন্য বিনামূল্যে টিকাকরণের বন্দোবস্ত করেছেন দিদি। নির্লজ্জতার কোনও সীমা নেই।”
It doesn’t stop at CM making bogus claim that her government is providing free Covid vaccine to all frontline workers, TMC cadres are rushing to put posters, which read, “Every person of our state to be given Covid vaccine for free, announces Didi”.
Shamelessness has no limit… pic.twitter.com/CYrVo1AP3c
— Amit Malviya (@amitmalviya) January 10, 2021
একই সঙ্গে পরবর্তী টুইটে তিনি লেখেন,
Pishi was a disaster when it came to managing Covid. From doctors to policemen, everyone protested against Chief Minister’s apathy.
But now that the center has announced free priority vaccination for 3 crore frontline workers across the country, Pishi is rushing to take credit. pic.twitter.com/TMRBXan2XN
— Amit Malviya (@amitmalviya) January 10, 2021
করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ ‘ব্যর্থ।’ কিন্তু যেই কেন্দ্রের তরফে দেশের ৩ কোটি ফ্রন্টলাইন যোদ্ধাকে বিনামূল্যে করোনার প্রতিষেধক দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র, সঙ্গে সঙ্গে ক্রেডিট নিতে ছুটছেন পিসি বলে কটাক্ষ করেন মালব্য।





