Breaking News: বিজেপিতে লাফ মারবেন ফিরহাদ হাকিম, ভবানীপুরে নাকি মমতাকে হারাবেনও তাঁর ‘বিশ্বাসযোগ্য’ ববি! দাবি করলেন এই বিজেপি সাংসদ

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা তারপরে মুখ্যমন্ত্রীর মসনদে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন কিনা তার ফলাফল নির্ধারিত হবে। এই উপনির্বাচনকে ঘিরে প্রায়শই তরজা বাঁধছে তৃণমূল বিজেপি দুই দলে।

কোন পক্ষই কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। ভবানীপুরের ভোট এবার অত্যন্ত হাইভোল্টেজ একটি নির্বাচন পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি জান-প্রাণ লড়িয়ে তার হয়ে প্রচার করছে। মমতার হয়ে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম।

কিন্তু এর মাঝেই এবার বোমা ফাটালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি স্পষ্ট জানালেন যে ফিরহাদ হাকিম এর সঙ্গে বিজেপির যোগাযোগ হয়েছে। রাজ্যের পরিবহনমন্ত্রী যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে এবং ভবানীপুরে মমতাকে হারানোর পিছনে প্রধান ভূমিকা নেবেন ফিরহাদ হাকিম। ঠিক এরকমটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং।

তার এই দাবির শুনে চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। ফিরহাদ হাকিমকে মমতা কতটা বিশ্বাস করেন তা তৃণমূলের অন্দরের সকলেরই জানা। কলকাতা শহরের দায়িত্ব নিজের হাতে তাকে তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মুখ্যমন্ত্রীর অত্যন্ত বিশ্বাসযোগ্য ববি তাকেই হারিয়ে দেবেন এই কথা মানতে অনেকেই নারাজ। তবে অর্জুন সিং এর কথা একেবারে কেউ ফেলে দিতে পারছেন না। এখন উপ নির্বাচনের ফল কী হয় সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles