গ্রেফতারি পরোয়ানা জারি সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে, কী করেছেন বিজেপি সাংসদ?

Arrest Warrant issued against Saumitra Khan: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant issued against Saumitra Khan)। বারবার হাজিরার নির্দেশ দিলেও সেই নির্দেশ এড়িয়ে গিয়েছেন তিনি। এবার হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানাল এমপি-এমএলএ আদালত।

কেন এই গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant issued against Saumitra Khan)?

পুলিশ সূত্রে খবর, গত বছর সোনামুখী থানার মানিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেই বিক্ষোভ থেকেই সোনামুখী থানার তৎকালীন আইসি সৌরদীপ্ত ভট্টাচার্যের মা-বাবা তুলে গালিগালাজ করার অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায়  সোনামুখী থানায় সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন ওই পুলিশ (Arrest Warrant issued against Saumitra Khan)

সেই মামলাতেই এর আগে চারবার তলব করা হয়েছে সৌমিত্র খাঁ-কে। কিন্তু প্রতিবারই তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন (Arrest Warrant issued against Saumitra Khan)। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল এমপি-এমএলএ আদালতে। এদিন সৌমিত্রের আইনজীবী জানান, ভোট পরবর্তী হিংসা সামলাতে এখন কাজ করতে হচ্ছে তাঁর মক্কেলকে, সেই কারণে তিনি হাজিরা দিতে পারছেন না।

তবে সৌমিত্র খাঁ বারবার এমন হাজিরা এড়ানোয় বেশ ক্ষুব্ধ আদালত। আগামী ৯ই জুলাই ফের তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ না মেনে ফের যদি তিনি হাজিরা এড়িয়ে যান, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানাল এমপি-এমএলএ আদালত (Arrest Warrant issued against Saumitra Khan)

বলে রাখি, চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছে সৌমিত্র খাঁ। তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তিনি। ৫৫৬৭ ভোটে ভোটে জেতার ব্যবধান কমেছে তাঁর। এবার ভোটের ঝক্কি সামলানোর পর ফের নতুন এক বিপদে সৌমিত্র খাঁ (Arrest Warrant issued against Saumitra Khan)

RELATED Articles