রাজীব ‘প্রতারক, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক’ ! প্রাক্তন বনমন্ত্রীকে জোরদার আক্রমণ অরূপ রায়ের

২০২১ বিধানসভা নির্বাচন যেন সত্যি ফুটবলের দল পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়েছে। নির্বাচনের আগে তৃণমূল থেকে বেসুরো বেজে দল ছেড়েছেন একাধিক হেভিওয়েট। হাওড়ার ডোমজুরের প্রাক্তন বিধায়ক ভোটের আগে চাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনে বিপুল ভরাডুবি হয়েছে বিজেপির এমনকি নিজের গড়ে হেরেছেন খোদ রাজীব ব্যানার্জী ও।

তার সাথে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অরূপ রায়ের সম্পর্কের কথা সকলেরই জানা। নির্বাচনে রাজীব ব্যানার্জীর পরাজয়ের পর থেকেই গেরুয়া শিবিরে সাথে দূরত্ব বাড়াতে থাকেন প্রাক্তন বনমন্ত্রী। ফেসবুকে নিজের দলকেই কটাক্ষ করেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই রাজীব ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসে ফেরার সম্ভাবনা তৈরি হয়। তৃনমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাথে দীর্ঘক্ষণ “সৌজন্য সাক্ষাৎ” করেন , যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

গতকাল তিনি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। এরপরেই মুখ খোলেন অরূপ রায়। সোমবার তিনি বলেন ‘একজন প্রতারক, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতককে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই।

উনি মুখ্যমন্ত্রীর নামে কটূক্তি করেছেন। দলের বিরুদ্ধে নানা মিথ্যে কথা বলেছেন। এখন লোকের পায়ে ধরে বেড়াচ্ছে। লজ্জাও নেই এদের।’

অরূপ রায় কড়া ভাষায় বলেন ‘যারা কঠিন সময় মা-কে ছেড়ে চলে যায় এমন বিশ্বাসঘাতকদের আমরা ক্ষমা করবো না। জেলার তৃণমূল কর্মীরা এদের মেনে নেবে না’।

ইতিমধ্যেই ডোম জুড়ে রাজীব ব্যানার্জীর বিরুদ্ধে বেইমান গদ্দার বলে পোস্টার পড়েছে, এমনকি কুশপুতুল পড়ানো হয়।

কুণাল ঘোষের সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন ” ‘কুণালের বাড়ি গেছে বলে ও গঙ্গাজলে শুদ্ধ হয়ে গেছে না কি? অনেক খেটে ডোমজুড়ে ওকে ৪২ হাজার ভোটে হারিয়েছি। ভোটের আগে ও দাঙ্গা বাঁধাতে চেয়েছিল।’ যদিও রাজীব ব্যানার্জীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED Articles