এবার বন্ধ হচ্ছে যান চলাচল, বাস-মিনিবাস বন্ধ থাকবে টানা তিনদিন

করোনা প্রকোপ বাড়ার কারণে রাজ্যে ধীরে ধীরে শুরু হচ্ছে আংশিক লকডাউন। আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শপিং মল থেকে রেস্তোরাঁ সমস্ত কিছু। নির্দিষ্ট সময় খোলা থাকবে দোকানপাট। এবার বন্ধ হচ্ছে বাস ও মিনিবাস চলাচল।

আরও পড়ুনঃ ভারতে ভয়ঙ্কর করোনা! সুস্থ থাকতে, ইমিউনিটি বাড়াতে খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার, দেখে নিন তালিকা

আগামীকাল শনিবার থেকে তিনদিনের জন্য সমস্ত রকম বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা বন্ধ রাখছে আসানসোল বাস সংগঠন।

আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসানসোলে করোনার সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠেছে তাই কোন উপায় না দেখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাস মালিক কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ আবার বাংলায় লকডাউন! নবান্ন থেকে জারি হল একগুচ্ছ নির্দেশিকা

গোটা মহকুমা জুড়েই বন্ধ থাকবে বেসরকারি বাস পরিষেবা। এর ফলে যাত্রীরা অসুবিধায় পড়বেন ঠিকই কিন্তু মানুষের প্রাণ বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হলো বলে জানাচ্ছেন বাস মালিক কর্তৃপক্ষ।

RELATED Articles